তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সিরাজগঞ্জের তাড়াশে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।

মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধনের পর শনিবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)
নুসরাত জাহান।

এসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নুসরাত জাহান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী এ পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।

ডেঙ্গুর বিস্তার রোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ