তাজা খবর
বিজ্ঞাপন

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান, মুক্তাগাছায় ৩ টন সার জব্দ।

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান, মুক্তাগাছায় ৩ টন সার জব্দ।

‎

মোঃ সোহানুর রহমান।

‎

‎ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুদ করা ৩ টন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক সার ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

‎

‎

‎বৃহস্পতিবার উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের ইছাখালি বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে অভিযানে মেসার্স রিহাদ মাহমুদ জয় এন্টারপ্রাইজ থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ টিএসপি, ৪১ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা এমওপি সার জব্দ করা হয়। অভিযানে প্রতিষ্ঠানের মালিক মো. জাকির হোসেনকে না পাওয়ায় তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা প্রতিষ্ঠান-টি পরিশোধ করে। জাকির হোসেন ১ নম্বর দুল্লা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ।

বিজ্ঞাপন

‎

‎

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইছাখালি বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুদ করা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ সার জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার মজুদ ও মেয়াদোত্তীর্ণ সার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ