তাজা খবর
বিজ্ঞাপন

​মুন্সীগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে নারী সমাবেশ ও আলোচনা সভা

Liton mahmud ৪০ দিন আগে | ০৯:২২ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

আজ ১৭ই রোজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদর উপজেলার আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল হলরুমে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

​স্কুলটির প্রধান শিক্ষক জাহানারা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ডেঙ্গু প্রতিরোধ, হাম-রুবেলা বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন।

বিজ্ঞাপন

​এছাড়াও সভাপতি তাঁর বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সদব্যবহার, ব-াল্য বিবাহ ও যৌতুক রোধ, মা-দক প্রতিরোধ এবং ইভটিজিং ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের শিক্ষক কীর্তন চন্দ্র পাল ও সেলিনা মোলায়েম। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ