তাজা খবর
বিজ্ঞাপন

জামালগঞ্জে মানববন্ধন-মিছিল নিয়ে ইজারাদারদের সংবাদ সম্মেলন। ‎

Desk Editor ২৯ দিন আগে | ০৬:৩৩ PM

‎জামালগঞ্জে মানববন্ধন-মিছিল নিয়ে ইজারাদারদের সংবাদ সম্মেলন।

‎

‎সেলিম মাহবুব, ছাতক:

‎সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারা ও টোল আদায়কে কেন্দ্র করে অনুষ্ঠিত মানববন্ধন ও মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহেদ আলী।

‎

বিজ্ঞাপন

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইজারাদাররা বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃক ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট থেকে মন্নানঘাটের পূর্ব পর্যন্ত উভয় পাড়ে এবং ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া এলাকার বৌলাই নদীর মোহনার উভয় পাড়ে এলসি ও বার্দিং আদায়ের জন্য তারা বৈধভাবে ইজারা পেয়েছেন।

‎

‎তারা দাবি করেন, সরকারি নিয়ম ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে রসিদের মাধ্যমে তাদের নিয়োজিত কালেক্টররা টোল আদায় করছেন।

বিজ্ঞাপন

‎

‎সংবাদ সম্মেলনে ইজারাদাররা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদারসহ বিএনপির দুই-একজন নেতা অবৈধভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তাদের দাবি অনুযায়ী, এসব সুবিধা দিতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন ও মিছিলের আয়োজন করা হয়েছে।

‎

বিজ্ঞাপন

‎লিখিত বক্তব্যে আরও বলা হয়, ওই কর্মসূচিতে জামালগঞ্জের তিনজন রাজনৈতিক ব্যক্তি শফিকুর রহমান, শাহ মো. শাহজাহান এবং জনপ্রতিনিধি মাসুক মিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের ‘গডফাদার’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইজারাদাররা এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

‎

‎ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহেদ আলী বলেন, বৈধ ইজারা নিয়ে সরকারি নিয়ম অনুযায়ী টোল আদায় করার পরও তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাদের সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও তারা দাবি করেন।

বিজ্ঞাপন

‎

‎সংবাদ সম্মেলন থেকে তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তাদের বৈধ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ