সাভারে ডিবির অভিযানে ১৩০ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার ২
মোঃরফিকুল ইসলাম জিলু
সাভার ঢাকা
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। উদ্ধার করা ইয়-াবার আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার টাকা।
বৃহস্পতিবার (৯আক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানাধীন সিন্ধুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. গিয়াস উদ্দিন (৩২) ও মো. নজরুল ইসলাম (৩৫)।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ১৩০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৩ গ্রাম।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আগে থেকেই চারটি মা-দক মামলা রয়েছে। অন্যদিকে, নজরুল ইসলামের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।