তাজা খবর
বিজ্ঞাপন

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ‘স্মৃতি লিখন প্রতিযোগিতা–২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

Desk Editor ১৬ দিন আগে | ০৯:২৯ AM

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ‘স্মৃতি লিখন প্রতিযোগিতা–২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

 

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে আয়োজিত ‘স্মৃতি লিখন প্রতিযোগিতা–২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শহর সভাপতি কাজী দাইয়ান আহমদের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মুস্তাকিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজীর হোসেন জুয়েল।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্য থেকে নির্বাচিত ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় শহর শাখার দাওয়াহ সম্পাদক সাব্বির ইসলাম তানভীর, প্রকাশনা সম্পাদক হাফেজ হাসান আহমদসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমন দেব চৌধুরী।
মৌলভীবাজার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ