তাজা খবর
বিজ্ঞাপন

তারাকান্দায় জমি বিরোধের জেরে প্রকাশ্যে চাচাকে কু’পি’য়ে হ’ত্যা, এলাকায় উত্তেজনা

ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে চাচা খুন হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার (১২ জুলাই) দিনদুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক সংলগ্ন ১০ নং বিশকা ইউনিয়নের খিচা মনাটি রাস্তায় প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির সঙ্গে তার আপন ভাতিজার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে খিচা মনাটি রাস্তায় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা দেশীয় অস্ত্র দিয়ে চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করার পর তিনি মারা যান।

প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনশৃংখলা পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ