তাজা খবর
বিজ্ঞাপন

Abdur Rahim Panchagarh Sadar 10 hours আগে | ০৪:৪১ PM

পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :

পঞ্চগড়ে অধিকার বঞ্চিত দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের আর্থ সামাজিক উন্নয়নে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান হয়েছে।

বাংলাদেশ এনজিও ফেডারেশনের বিশেষ বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করেছে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সমাজ সেবার উপ পরিচালক অনিল চন্দ্র বর্মন।
ফেডারেশনের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগগ জেলা কৃষকদলের আহবায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলীসহ ফেডারেশনের নেতৃবৃন্দরা।

এসময় বক্তব্য রাখেন,ফেডারেশনের সেক্রেটারি আব্দুস ছাত্তার, সদস্য শহর আলী, ইউপি সদস্য রশিদুল ইসলাম প্রমূখ।

সমাপনী অনুষ্ঠান শেষে অতিথিরা ১৭ জন অধিকার বঞ্চিত দরিদ্র ও পিছিয়ে পড়া নারীর হাতে দুইটি করে মা ছাগল তুলেদেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ