মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। এ তারিখের আগে সম্পন্ন করা কোনো স্বাস্থ্য পরীক্ষা অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারে সম্পন্ন করতে হবে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সেন্টারগুলোর সক্ষমতা ও সরকারি নির্দেশনা অনুসরণের ভিত্তিতে তালিকায় পরিবর্তন আনা হতে পারে।
স্বাস্থ্য পরীক্ষা করানোর আগে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা যাচাই করার জন্য কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে।
দা-লাল ও অসাধু এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান
মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কিছু দা-লাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি সরকারি অনুমোদন ছাড়াই স্বাস্থ্য পরীক্ষা করানোর আশ্বাস দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা আদায়ের চেষ্টা করছে।
এ ধরনের প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারের অনুমোদন যাচাই না করে কোনো প্রস্তাবে সাড়া না দেওয়ার পাশাপাশি পাসপোর্ট বা টাকা হস্তান্তর না করার আহ্বান জানানো হয়েছে।
সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সিকে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য পরীক্ষায় মানতে হবে নির্ধারিত নিয়ম
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত যেসব রিক্রুটিং এজেন্সি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ছাড়পত্রের জন্য আবেদন করবে, তাদের ভিসা-সংক্রান্ত সনদ (ভিডিআর) ও প্রয়োজনীয় নথিপত্র অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য জমা দিতে হবে।
নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার বন্ধ করে দেওয়া, বৈদেশিক নিয়োগ কার্যক্রম স্থগিত করা এবং রিক্রুটিং এজেন্সির সরকারি অনুমোদন বাতিল করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
এ ছাড়া অননুমোদিত স্বাস্থ্য পরীক্ষার কোনো ঘটনা নজরে এলে তার