মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে সাংস্কৃতিক ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটি আবার পুনর্গঠিত হয়েছে।
ইতোপূর্বে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করে সাংস্কৃতিক ঐক্য পরিষদ। ২০২৫ সালের ২রা ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
এবার কমিটি পূর্ণগঠনের মধ্যে দিয়ে মুন্সীগঞ্জের ৩৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মোজাম্মেল হোসেন সজল সভাপতি, তবলাশিল্পী গোবিন্দ চন্দ্র মন্ডল সাধারণ সম্পাদক এবং আবৃত্তি ও নৃত্যশিল্পী শাহনাজ হীরা কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
নতুন এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তারা হচ্ছেন সহ-সভাপতি অসিত চক্রবর্তী, ফয়েজ আহম্মেদ, মো. সুমন শেখ, আজিজা খাতুন মিতা, শেখ মো. শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, সুমি আক্তার, নুরুজ্জামান লিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাফিজ ইখতিয়ার তানভীর, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হিরণ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মালেক, অনুষ্ঠান সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. শেখ ফরিদ পলক, প্রকাশনা সম্পাদক মো. রুবেল খান, প্রশিক্ষণ সম্পাদক শারমিন রহমান অনন্যা, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান জয়া, সাহিত্য সম্পাদক কানন ইয়াছিন।
কার্যকরী সদস্যরা হচ্ছেন অভিজিৎ দাস ববি, মাহফুজুর রহমান লিপু, এড. নাসিম আখতার সুমন, হোসনে আরা ঝুমুর, জাহাঙ্গীর আলম ঢালী, মো. আরিফ মোড়ল, মো. জহিরুল ইসলাম, জাহাঙ্গীর বাউল, এড. রফিকুল ইসলাম বাবু, নুরুন্নবী মুন্না, মো. জুনায়েদ, তাহের মাহমুদ, কাজী আল আর রেজিয়া নিপা ও রাজিয়া সুলতানা সুমি।
