তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Liton mahmud ১৫ দিন আগে | ১২:০৩ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে টঙ্গীবাড়ী থানার আওতাধীন পুড়াবাজার এলাকায় মনির হোসেনের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. শাহীন গাজী (৩৮)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার নোয়াদ্দা ডালীকান্দি এলাকার মৃত খোরশেদ গাজীর ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শাহীন গাজীর কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ