দাউদকান্দিতে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা এলাকা থেকে ৭০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ মো. পারভেজ (২৬) নামের এক মা-দক কারবারিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ কুমিল্লা কোতোয়ালী থানার ১৭ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকার মো. বাদল ও পারভিন আক্তার দম্পতির ছেলে। তার বিরুদ্ধে এর আগেও মা-দকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে দাউদকান্দি মডেল থানার পুলিশের একটি দল মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে তল্ল-াশি চালিয়ে মো. পারভেজের নিকট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানিয়েছে যে সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।