সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়-াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও ৮টি ওয়াকিটকি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আত্মসমর্পণকারী চরমপন্থিদের হেফাজতে ছিল। গত ১ নভেম্বর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে তিন জেলার ৬৫ জন চরমপন্থি এসআরবি-১২-এর কাছে আত্মসমর্পণ করেন। পরে আত্মসমর্পণকারীদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
অধিনায়ক আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসআরবি-১২-এর এ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়-াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।