তাজা খবর
বিজ্ঞাপন

চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে বিএনপির পদ ছাড়লেন মাস্টার খলিলুর রহমান পাটওয়ারী

Desk Editor 4 hours আগে | ০৬:১২ PM

চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে বিএনপির পদ ছাড়লেন মাস্টার খলিলুর রহমান পাটওয়ারী

 

মোঃ কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, হাইমচর, চাঁদপুর।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মাস্টার মোঃ খলিলুর রহমান পাটওয়ারী (এলএলবি)।

বিজ্ঞাপন

 

বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে দলীয় সিদ্ধান্ত মেনে তিনি তাঁর পদত্যাগপত্র হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর কাছে জমা দেন।

 

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক দলীয় পদধারীদের পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। তাঁর এ সিদ্ধান্তকে সঠিক ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন স্থানীয়রা।

 

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় বিএনপি নেতা সৈয়দ গাজী, ছাত্রদলের সভাপতি তানভীর গাজী, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ