তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ শি-শু একাডেমির পরিচালনা পর্ষদের নতুন কমিটি : সদস্য নির্বাচিত হলেন সজল, হাসান ও আশরাফী

Liton mahmud 2 minutes আগে | ০৭:০২ PM

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ শি-শু একাডেমির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
বুধবার ১৩ সদস্যের এই কমিটির অনুমোদন দেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও শি-শু একাডেমির পদাধিকার বলে সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

এই কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন সজল, হাসান জাহাঙ্গীর ও শাহানাজ আশরাফী।

এদের মধ্যে মোজাম্মেল হোসেন সজল সাংবাদিকতা,সাহিত্য, সংস্কৃতিচর্চা, চিকিৎসাসেবা ও সমাজকল্যাণবহুমাত্রিক কর্মযজ্ঞে দীর্ঘবছর ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

পেশাদার সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা, নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করা এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।মোজাম্মেল হোসেন সজল সম্মিলিত সাংস্কৃতিক,মুন্সীগঞ্জের বর্তমান কমিটির সভাপতি। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন। তিনি সাংস্কৃতিক ঐক্য পরিষদ, মুন্সীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি।

এছাড়াও তিনি বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। সজল পরপর তিনবার(২০০১-২০০৭ সাল পর্যন্ত) মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। নবগঠিত কমিটিতে আরো আছেন হাসান জাহাঙ্গীর জেলা জাসাসের আহ্বায়ক এবং
শাহানাজ আশরাফী জেন্ডার প্রমোটার মহিলা ও শি-শু বিষয়ক অধিদপ্তরে। (গেস্ট টিচার অর্থনীতি) সরকারি হরগঙ্গা কলেজ। তিনি একজন জুলাই যোদ্ধা।

কমিটির বাকিরা পদাধিকার বলে সদস্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ