মুন্সীগঞ্জ প্রতিনিধি
গ্রাহকসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া।
গত ৩১ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারের গ্রিন গার্ডেন রুফটপ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিপি নুরুল ইসলাম।
স্বাস্থ্যসেবা খাতে গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
একজন নারী উদ্যোক্তা হিসেবে জেসমিন জুলিয়ার এ অর্জন ব্যবসায়িক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি এ সম্মাননার জন্য গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।