তাজা খবর
বিজ্ঞাপন

লৌহজংয়ে ভোক্তা অধিকার অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা

Liton mahmud 1 hour আগে | ০৩:৫৫ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় নিউ ভাই ভাই স্টোরের মালিক আব্দুর রশিদকে এক হাজার টাকা, খাদ্যদ্রব্য উন্মুক্তভাবে সংরক্ষণ ও পণ্যের উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের মালিক কমল ঘোষকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় মৈত্রী ফার্মেসির মালিক প্রবীর দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন ও লৌহজং থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ