তাজা খবর
বিজ্ঞাপন

লামায় বজ্রপাতে নি-হত দুই পরিবারের পাশে প্রশাসন, আহতদেরও আর্থিক সহায়তা

Desk Editor 13 hours আগে | ০৬:৫২ AM

লামায় বজ্রপাতে নি-হত দুই পরিবারের পাশে প্রশাসন, আহতদেরও আর্থিক সহায়তা

 

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

 

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে নি-হত দুই ব্যক্তির শোকসন্তপ্ত পরিবার এবং আহত দুই ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আকস্মিক এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

বুধবার (৪ নভেম্বর) উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক সোমাইয়া আক্তার।

 

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বজ্রপাতে নি-হত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ এবং ৫০ কেজি চাল দেওয়া হয়েছে। অন্যদিকে, আহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও ৫০ কেজি চাল প্রদান করা হয়।

 

এ সময় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানায় উপজেলা প্রশাসন। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে সহযোগিতার অংশ হিসেবে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

 

আকস্মিক বজ্রপাতে দুই ব্যক্তির মৃত-্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ