তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়-াবাসহ গ্রেফতার ১

Liton mahmud ৩ দিন আগে | ০৮:৪০ AM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মা-দকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়-াবাসহ সেলিম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর এলাকার ওসমান গণির মালিকানাধীন একটি ভাড়াবাড়ির সামনের ফাঁকা স্থানে অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানে এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সীর নেতৃত্বে সেলিম শেখকে ১০০ পিস ইয়-াবাসহ আটক করা হয়।

গ্রেফতার সেলিম শেখের বাড়ি মালিগাঁও এলাকায়। তিনি বর্তমানে চর মুক্তারপুরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ