তাজা খবর
বিজ্ঞাপন

শিলইয়ে মাদকবিরোধী জনসচেতনতা গড়তে পুলিশ-জনতা মতবিনিময় সভা

Liton mahmud ১৩ দিন আগে | ১১:০৯ AM

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ-জনতার অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিলাঁই পুলিশ-জনতা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে এ সভার আয়োজন করে শিলাঁই ইউনিয়ন মাদক নির্মূল কমিটি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাকির জমাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শাহীন মোল্লা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,

 মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলাঁই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ সালাউদ্দীন ফারুক, শিলই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাঈদ বেপারী, ইউপি সদস্য নুরুল হক মোল্লা, শিলাঁই ইউনিয়ন মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক শামীম ওসমান, সমাজসেবক মাহামুদুল হাসান আহাদ, দীন ইসলাম মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও যুবসমাজের সদস্যরা অংশ নেন। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ