তাজা খবর
বিজ্ঞাপন

দেশের হাসপাতালে, স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো সম্পন্ন

Desk Editor ৭ দিন আগে | ১২:০৪ AM

দেশের হাসপাতালে, স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো সম্পন্ন,

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন (বকুল) এর
হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। আজ (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

এর আগে গতকাল একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্‌যন্ত্রের তিন-টি স্থানে ব্লক শনাক্ত হয়। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক-্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন। উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা গ্রহণের সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

এ অবস্থায় মাননীয় স্বাস্থ্য

বিজ্ঞাপন

মন্ত্রী তাঁর দ্রুত সুস্থতা ও আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ