তাজা খবর
বিজ্ঞাপন

#সিলেট

শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২

শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২ হবিগঞ্জ প্রতিনিধি, মোঃ নাজিমুল হাসান (নাজির) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে ৯৬ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় র‌্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করে ট্রাকের টুল বক্সে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মো. আকাশ আহম্মদ (২০) এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মো. সুরুজ মিয়া (৩৪)। র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইসকফ সিরাপ ও ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব-৯ আরও জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচার ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৮ July ২০২৬
বিজ্ঞাপন
হোম
লাইভ