তাজা খবর
বিজ্ঞাপন

অতীতের সরকার ভোট চুরি করতো, আর এখনকার সরকার ভোটের ফলাফল চুরি করছে— হাসনাত আবদুল্লাহ (এমপি)

Md. Mohashin Hossain Chandpur ১৬ দিন আগে | ০৫:০৮ PM

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কালীবাড়ি বাইতুল আমিন চত্বরে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়ন এখনো হয়নি। এখনো কর্মসংস্থান নিশ্চিত করা যায়নি। দিন দিন লোডশেডিং বাড়ছে। ইমরানের যুদ্ধের দোহাই দিয়ে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, অথচ বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কোনো কার্যকর সমাধান করতে পারেনি।

তিনি আরও বলেন, আমরা দেখেছি গণভোটের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষ অবস্থান নিয়েছিল। কিন্তু অতীতের সরকারের মতো বর্তমান সরকারও ভোটের ফলাফল চুরি করেছে। অতীতের সরকার ভোট চুরি করতো, আর এখনকার সরকার ভোটের ফলাফল চুরি করছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব মো. আকরাম হোসেন, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলম এবং সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে এনসিপির চাঁদপুর জেলা কার্যালয় মিশন রোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের কালিবাড়ী মোড় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে পথসভাটি শেষ হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদপুরে পথসভা শেষে বিকেল ৫টায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ