তাজা খবর
বিজ্ঞাপন

অনলাইনে প্রেম ভা”র”তী”য় ত”রু”ণী”র গো”প”ন ছ”বি ফাঁসের অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের সুযোগ নিয়ে এক ভারতীয় তরুণীর গোপন ও সংবেদনশীল ছবি-ভিডিও অনলাইনে ফাঁসের অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। পরদিন বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় বিষয়টি।

​পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জের কালিকাপুর গ্রামের যুবক মোস্তাফিজুর রহমান মেহেদীর সঙ্গে ফেসবুক ও বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর। সময়ের ব্যবধানে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও পরস্পরের মধ্যে আদান-প্রদান করেন। কিন্তু পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটলে মেহেদী ওই তরুণীকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি একপর্যায়ে তিনি সংবেদনশীল ছবি-ভিডিও তরুণীর নিকটাত্মীয়দের অ্যাকাউন্টেও পাঠাতে থাকেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

​পরবর্তী সময়ে জামালপুর জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে বিষয়টি জানানো হলে তিনি অভিযোগটির গুরুত্ব বিবেচনা করে ডিবি-১-কে তদন্তের দায়িত্ব দেন। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সত্যতা পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে। অভিযানকালে আসামির ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন-টি আলামত হিসেবে জব্দ করা হয়। জব্দকৃত হ্যান্ডসেটটির বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও চ্যাট হিস্ট্রি বিশ্লেষণ করে ভুক্তভোগীর স্বজনদের কাছে ছবি ও ভিডিও পাঠিয়ে হেয়প্রতিপন্ন করার সুনির্দিষ্ট প্রমাণ মেলে।

​জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে সাইবার অপরাধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ