তাজা খবর
বিজ্ঞাপন

আফ্রিকার মালিতে তিনজন শহিদ বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

Desk Editor ৩৪ দিন আগে | ০৭:০৫ AM

আফ্রিকার মালিতে তিনজন শহিদ বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

 

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): বিশ্বশান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী তিনজন বীর বাংলাদেশি শান্তিরক্ষীর আজ ৯ম শাহাদাতবার্ষিকী। ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-এ নিয়োজিত থাকাকালে গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনার সময় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হা-মলায় বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন সদস্য শহিদ হন। শহিদ সেনাসদস্যরা হলেন- সার্জেন্ট মো: আলতাফ হোসেন, ইএমই; ল্যান্স কর্পোরাল জাকিরুল আলম শিকদার, আর্টিলারি; সৈনিক মো: মনোয়ার হোসেন, ইস্ট বেঙ্গল।

 

বিজ্ঞাপন

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁদের এই মহান আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ