তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নি-হত

উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নি-হত হয়েছেন। নি-হত মোশাররফ কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারে ছেলে।

রোববার সকালে শ্যামলীপাড়া মোহনপুর রোডের উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নি-হত মোশাররফ উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ব-ালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মর-দেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেলটিও থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নি-হতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ