তাজা খবর
বিজ্ঞাপন

উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে ৩৬ দিনের মাথায় দেশছাড়া করা হয়েছে

Desk Editor ১১ দিন আগে | ০৮:৪৩ PM

বাকৃবি প্রতিনিধি,

‎

“বাংলাদেশের মানুষদের অনেক দুঃখ। এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে ৩৬ দিনের মাথায় দেশছাড়া করা হয়েছে। বাংলাদেশের মানুষ লড়াই করার মানসিকতা রাখে।”

 

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন “নবীন বরণ ২০২৬” শীর্ষক আয়োজনে এসব বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

 

তিনি বলেন, বাংলাদেশে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৫০-৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য যথাযোগ্য চাকরির ব্যবস্থা নেই। বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এন-টিআরসিএ) নিয়োগ হচ্ছে স্কুলের কমিটির মাধ্যমে, টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ৫০তম বিসিএসের ফলাফল আটকে রাখা হয়েছে। অনেক সংস্কার নিয়ে আসা হয়েছিল। কিন্তু, এখন এগুলো নিয়েও ষড়যন্ত্র চলছে।

বিজ্ঞাপন

 

তিনি আরও বলেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম বিশ্ববিদ্যালয় ছিল এক আতঙ্কের জায়গা। গেস্টরুম, গনরুম, হলের মিটিং এর নামে চলত অমানুষিক নির্-যাতনের। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যা তোমাকে গড়তে তুলতেও পারবে অথবা তোমার মনুষ্যত্ব নষ্ট করে দিতেও পারবে। আবরার ফাহাদের হত-্যাকারীরা বিশ্ববিদ্যালয়ে খ-ুনিতে রূপান্তরিত হয়েছিল, বিশ্ববিদ্যালয় থেকে বিষ নিয়েছিল।

 

বিজ্ঞাপন

নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে এবং তাদের ক্যাম্পাস ও একাডেমিক জীবন সহজ করে তুলতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

‎প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠানে আগতদের বরণ করে নিতে উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, বোতল এবং কলম বক্স প্রদান করা হয়।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে পরামর্শমূলক আয়োজন হিসেবে ছিল দুটি প্যানেল ডিসকাশন। প্রথম প্যানেল ডিসকাশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী একাডেমিক সাফল্য অর্জনের জন্য বিভিন্ন পরামর্শ দেন। এতে ভালো ফলাফলের কৌশল এবং পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের সঠিক নিয়মাবলি নিয়ে নবীনদের দিকনির্দেশনা দেওয়া হয়।এছাড়া উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করেন। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বও তুলে ধরা হয়।

‎

বিজ্ঞাপন

দ্বিতীয় প্যানেল ডিসকাশনে সংগঠনের সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা কর্পোরেট সেক্টরে সাফল্যের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান করেন সে সাথে শিবিরের অতীত ইতিহাস তুলে ধরেন।

 

অনুষ্ঠানে ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় বির্তক সম্পাদক আবু নাছির মো. ত্বোহাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্য ও সমর্থকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞাপন

‎

‎‎‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ