তাজা খবর
বিজ্ঞাপন

*কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার খ-ুনসহ ডাকাতি মামলায় যাবৎজীবন সাজাওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম প্রকাশ মাসুদ প্রকাশ মাসুম’কে ফেনী জেলার দাগনভুইয়া থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

Md. Jasim Chittagong ৪০ দিন আগে | ০২:২১ PM

*কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার খ-ুনসহ ডাকাতি মামলায় যাবৎজীবন সাজাওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম প্রকাশ মাসুদ প্রকাশ মাসুম’কে ফেনী জেলার দাগনভুইয়া থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।*
চট্টগ্রাম প্রতিনিধি মোঃ জসিম

১। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মামলার নং-২৩, তারিখ-১৬ মে ২০০৯ইং, ধারাঃ-৩০২/৩৯৬/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার যাবৎজীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম মাসুদ ফেনী জেলার দাগনভুইয়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ আগষ্ট ২০২৬ইং তারিখে আনুমানিক সকাল ০৯২৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার দাগনভুইয়া থানাধীন সিলনিয়া মাথা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার যাবৎজীবন সাজাওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম প্রকাশ মাসুদ, প্রকাশ মাসুম (৪৫), পিতা-মৃত ফজলুল হক, সাং-দক্ষিণ চরচান্দিয়া, থানা-সোনাগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার সোনাগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ