তাজা খবর
বিজ্ঞাপন

গজারিয়ায় একই রাতে ডাকাতি-চুরি, অস্ত্রের মুখে পরিবার জিম্মি; লুট ১০ লাখ টাকার মালামাল

Liton mahmud ১৪ দিন আগে | ০১:৩০ PM

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একই রাতে দুটি পৃথক স্থানে ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের স্বর্ণালংকার ও নগদ টাকা এবং একটি মুদি দোকানের মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর ও বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ইঞ্জিনচালিত ট্রলারে করে ৭-৮ জনের একটি ডাকাত দল টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের আবু তালেব খন্দকারের বাড়িতে হানা দেয়। ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল। তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ওয়ারড্রব ভেঙে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

অন্যদিকে, একই রাতে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকার আখি স্টোর নামে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান দোকান মালিক।

ভুক্তভোগীরা জানান, নিরিবিলি বাড়ি ও রাতের সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ চক্র এসব ঘটনা ঘটিয়েছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি খোঁজখবর নেওয়ার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ