মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম নূর হোসেন নির্ঝর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে তিনি উপজেলার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যায়দ হোছাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।