গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের আইন-শৃঙ্খলা রক্ষা ও সুশাসন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত: কেএমপি কমিশনার মহোদয়ের অংশগ্রহণ।
অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০.১৫ ঘটিকায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরা-চালান প্রতিরোধ, দুর্নীতি ও মা-দক নিয়ন্ত্রণ, সুশাসন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, জননিরাপত্তা জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান, এমপি মহোদয়। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, খুলনা, জনাব হুরে জান্নাত।
আইনমন্ত্রী মহোদয় তাঁর বক্তব্যে সরকারের সুশাসন, আইনের শাসন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা উল্লেখ করেন। মা-দক, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলায় প্রশাসনকে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি মা-দক ও জুয়া আইনের কঠোর, স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত মতবিনিময় সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান বলেন, খুলনা মহানগরীতে মা-দকের বিরুদ্ধে আইন প্রয়োগে পুলিশের শতভাগ অঙ্গীকার রয়েছে এবং মা-দকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়িত্ব গ্রহণের পর মা-দক উদ্ধার এবং বিভিন্ন হত-্যা ও সন্ত্রাসী মামলায় জড়িত আসামিদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের দৃশ্যমানতা বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং খুলনা রেঞ্জ পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক হত-্যাকাণ্ডগুলোর ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও সভায়উপস্থিত ছিলেন জনাব রকিবুল ইসলাম এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; জনাব আমির এজাজ খান, মাননীয় সংসদ সদস্য, খুলনা-১; জনাব এস কে আজিজুল বারী হেলাল, মাননীয় সংসদ সদস্য, খুলনা-৪; জনাব ফাহমিদা হক, সংরক্ষিত মহিলা এমপি, খুলনা; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা; জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা; জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু, মাননীয় প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন; জনাব এস এম শফিকুল আলম মনা চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ); জনাব মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান, খুলনা ওয়াসা; জনাব মনিরুল হাসান বাপ্পী, জেলা প্রশাসক, খুলনা জেলা পরিষদ; জনাব সরকার ওমর ফারুক, পুলিশ সুপার, খুলনা এবং খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।