তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ২ হাজার ৬শ শিক্ষার্থী

Md. Mohashin Hossain Chandpur 1 hour আগে | ০৫:৪৬ PM

চাঁদপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস এলাকা।

আয়োজক সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সরাসরি ও অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলে। ২০০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর শহর শাখার পরিচালক মো. জাহিদুল ইসলাম, সাবেক পরিচালক সাইফুল ইসলাম সবুজ, সদস্য সচিব হাফেজ নাজমুস সাকলাইন এবং জেলা শাখার পরিচালক মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে মেধাবৃত্তির ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। চাঁদপুর শহর শাখার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১ জানুয়ারি (শুক্রবার)।

মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ—এই তিন-টি গ্রেডে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন নগদ অর্থ, সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য থাকবে বিশেষ পুরস্কার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ