তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে নজরুল বর্ষ উপলক্ষে কবিতা, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা

Md. Mohashin Hossain Chandpur ২১ দিন আগে | ১০:০৮ PM

‘চাঁদপুর সংস্কৃতি কেন্দ্র’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নজরুলগীতি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) শহরের লেডি দেহলভি ব-ালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সংস্কৃতি কেন্দ্রের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নজরুলগীতি ও দেশাত্মবোধক গানে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের ভালো ফলাফলের পাশাপাশি পারিবারিক শিক্ষা, ধর্মীয় সংস্কৃতি ও সুশীল আচরণের প্রতি গুরুত্ব দিতে হবে। সন্তানকে কষ্টসহিষ্ণু মনোভাব গড়ে তুলতে সক্ষমতার অর্ধেকের বেশি সুযোগ-সুবিধা দেওয়া ঠিক নয়।

তিনি আরও বলেন, কোনোভাবেই সন্তানকে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের সুযোগ দেওয়া যাবে না। সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ