তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে পিআইবি’র এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন

Md. Mohashin Hossain Chandpur ২ দিন আগে | ০৭:১২ PM

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৫ জুলাই চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাইকৃত তথ্যই গুজব প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। চাঁদপুরে লঞ্চডুবির গুজবের সময় সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশের কারণেই বিভ্রান্তি দূর হয়েছিল। তিনি আরও জানান, জেলা প্রশাসনের উদ্যোগে ভবিষ্যতে আরও সাংবাদিককে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা করা হবে।

 

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও তথ্য যাচাইয়ের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণ আয়োজনে পিআইবি, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ফ্যাক্ট চেকিংয়ের ধারণা, ছবি-ভিডিও যাচাই এবং ব্যবহারিক প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় চাঁদপুরের ৩৫ জন পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ