তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

Md. Mohashin Hossain Chandpur ৬ দিন আগে | ০১:৪৪ PM

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(২২ জুলাই) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুছাদ্দেক হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইসমাইল তপাদার কাঞ্চন, প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিকসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ