তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন হলো

Desk Editor 1 hour আগে | ০৫:১৯ PM

ছাতকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন হলো

 

সেলিম মাহবুব, ছাতকঃ

 

বিজ্ঞাপন

ছাতকে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মহিউদ্দিন।

এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পল্লী উন্নয়ণ কর্মকর্তা প্রণব লাল দাস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের পরিচালক মোফাজ্জল হোসেন, শিক্ষক অজয় পাল, তমাল পোদ্দার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ব্যবসায়ী রাসেল মাহমুদ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, বেকা, কলেজ, বিএনসিসি, স্কাউট সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।

কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের নেতৃত্বে বিএনসিসি ও স্কাউট সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে কলেজ রোডসংলগ্ন এলাকার ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন।

বিজ্ঞাপন

এ সময় ডেঙ্গুর সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা হয় এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জন সাধারণকে নিজ -নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ