তাজা খবর
বিজ্ঞাপন

ছাতক পৌর সভা এলাকায় স্ত্রী ও শি-শুসন্তান নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী।

Desk Editor 27 minutes আগে | ০৮:১০ PM

ছাতক পৌর সভা এলাকায় স্ত্রী ও শি-শুসন্তান নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী।

 

সেলিম মাহবুব, ছাতক:

 

ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভারাটিয়া এলাকায় স্ত্রী ও শি-শুসন্তানকে খুঁজে না পাওয়ার ঘটনায় ছাতক থানায় লিখিত অভিযোগ করেছেন নিতাই দাস।

বিজ্ঞাপন

 

অভিযোগপত্র সূত্রে জানা যায়, নিতাই দাসের স্ত্রী পান্না রাণী দাস (২৬) ও তাঁদের প্রায় পাঁচ বছর বয়সী শি-শু সন্তান কৈশি দাস গত ১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে বাসা থেকে বের হন।

 

বিজ্ঞাপন

এ সময় নিতাই দাস কর্মস্থলে ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও ব্যবহৃত কাপড়-চোপড় সঙ্গে নেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন

স্ত্রী ও শি-শু সন্তানের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁদের সন্ধান এবং প্রয়োজনীয় আইনগত সহায়তার জন্য পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় লিখিত আবেদন করা হয়েছে।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পান্না রাণী দাস ও শি-শুটি কোথায় আছেন বা তাঁদের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য কারও কাছে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

এ বিষয়ে কোনো গু’জ’ব বা অনুমাননির্ভর তথ্য প্রচার না করে নিশ্চিত তথ্যের ভিত্তিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পরিবার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ