বাংলাভিশন টেলিভিশনে চাকরির সুযোগ।
খবর টিভি ডেস্ক:
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠান-টির Broadcast Engineering & IT বিভাগে Executive–Ingest পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে প্রার্থীর B.Sc. in Engineering অথবা CSE, EEE, ETE, Computer বা Electronics বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
পাশাপাশি টেলিভিশন ব্রডকাস্টিং অথবা সংশ্লিষ্ট ব্রডকাস্ট অপারেশনে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Broadcast/TV Ingest Operations সম্পর্কে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) ই-মেইলে পাঠাতে হবে career@banglavision.tv ঠিকানায়। ই-মেইলের সাবজেক্টে অবশ্যই ❝Executive – Ingest উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা।
