তাজা খবর
বিজ্ঞাপন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নি-হত

Liton mahmud ৭ দিন আগে | ০৮:৩৭ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নি-হত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর-দেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মর-দেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে নি-হত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর আনুমানিক বয়স ৩২ বছর। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনি ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নি-হত হন।

ঘটনাস্থল থেকে নি-হতের একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে চলাচলের সময় পথচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি নিরাপদে রাস্তা পারাপারের জন্য নির্ধারিত ফুটওভার ব্রিজ বা ওভারপাস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং নি-হত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ