সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উলুপুর দিঘীর পাড়ে গাছের ডালে ডালে এখন পাখিদের মেলা। প্রতিদিনই দিঘীর চারপাশের গাছগুলোতে দেখা মিলছে হাজারো পাখির। তাদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা প্রজাতির পাখির আনাগোনায় উলুপুর দিঘীর চারপাশে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর নৈসর্গিক পরিবেশ। দূর থেকে দেখলে মনে হয়, গাছের ডালে ডালে যেন বসেছে পাখিদের বিশাল মেলা।
পাখিদের কিচিরমিচির শব্দ, সবুজ গাছপালা আর দিঘীর মনোরম পরিবেশ—সব মিলিয়ে জায়গাটি পরিণত হয়েছে প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে।
স্থানীয়রা জানান, পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এখানে আরও বেশি পাখির সমাগম ঘটতে পারে। প্রতিদিনই প্রকৃতির এই সৌন্দর্য দেখতে উলুপুর দিঘীর পাড়ে ভিড় করছেন স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা।
তাদের প্রত্যাশা, পাখিদের নিরাপদ পরিবেশ ও আবাসস্থল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে।
প্রকৃতি আর পাখির এমন মিলনমেলায় উলুপুর দিঘী এখন মুগ্ধ করছে পথচারী থেকে শুরু করে প্রকৃতিপ্রেমী সবাইকে।
তাড়াশের উলুপুর দিঘীর পাড়ের গাছে হাজারো পাখির মেলা
সাব্বির মির্জা সিরাজগঞ্জ তাড়াশ
18 hours আগে | ০৯:৫৯ PM