তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে ৩৫ পিস ইয়-াবাসহ তিন মা-দক কারবারি গ্রেফতার

 

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়-াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার তালম ইউনিয়নের চক কলামুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে তাড়াশ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, তাড়াশ উপজেলার জন্তিপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫), শেরপুর উপজেলার ভাটরা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আলাউদ্দিন হোসেন (৩০) এবং একই গ্রামের মো. শামসুল আলমের ছেলে মো. শাহিন আলম (২০)।

বিজ্ঞাপন

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়-াবাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ