চাঁদপুরে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়-াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়-াবা সেবনের সরঞ্জামসহ মোট ৬ পিস ইয়-াবা জব্দ করা হয়। এর মধ্যে এক আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) চাঁদপুর সদর মডেল থানার স্বর্ণখোলা রোডস্থ মাদরাসাস্থ যাকারিয়া আল-ইসলামিয়া মাদরাসার সামনে অভিযান চালিয়ে আইনুল ইসলাম (২৪)-কে আটক করা হয়। তিনি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও খান বাড়ির জিল্লুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়-াবা ও ইয়-াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনুল ইসলামকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, একই দিন চাঁদপুর সদর মডেল থানাধীন শাহ্তলী আদর্শ একাডেমির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. ফখরুল ইসলাম খাঁন (৩৭)-কে আটক করা হয়। তিনি বড় শাহ্তলী (খাঁন বাড়ী) এলাকার মৃত খোরশেদ আলম খাঁন কিরনের ছেলে।
অভিযানে ফখরুল ইসলামের কাছ থেকে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৪ পিস ইয়-াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দুটি অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন চাঁদপুর মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।