তাজা খবর
বিজ্ঞাপন

মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের জুলাই মাসের সমন্বয় সভা ও সম্মাননা প্রদান

 

মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে ২০২৬ সালের জুলাই মাসের সার্বিক কার্যক্রমের মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের লক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক জনাব মো. নজরুল ইসলাম।

​সভায় জুলাই-২০২৬ মাসের সামগ্রিক আভিযানিক কার্যক্রম, তথ্য সংগ্রহ, মা-দক মামলা দায়ের এবং অন্যান্য দাপ্তরিক কাজের বিস্তারিত মূল্যায়ন ও পর্যালোচনা করা হয়। একই সাথে আগামী আগস্ট মাসের কর্মপরিকল্পনা এবং করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মা-দক নির্মূলে মাঠ পর্যায়ে অভিযান আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মাসজুড়ে তাদের উৎকৃষ্ট আভিযানিক কার্যক্রম, নির্ভুল তথ্য সংগ্রহ, মামলা পরিচালনা এবং সামগ্রিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনজন চৌকস সিপাইকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

​সহকারী পরিচালক জনাব মো. নজরুল ইসলাম মহোদয় নিজ হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কৃত কর্মীরা হলেন— মো. সালাউল্লা (সিপাই), মো. সাজিদ আলী (সিপাই),মো. অলিউর রহমান (সিপাই)।

​এ ধরনের স্বীকৃতি মাঠ পর্যায়ের কর্মীদের কাজের স্পৃহা আরও বাড়িয়ে দেবে এবং সিরাজগঞ্জ জেলাকে মা-দকমুক্ত করতে তাদের তৎপরতা আরও শাণিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, সিরাজগঞ্জ জেলাকে একটি মা-দকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ