বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ম এসোসিয়েশন কাপ টার্গেটবল ২০২৬-এ জোড়া শিরোপা জয় করেছে।
ডেস্ক রিপোর্ট:
গত ২০ ও ২১ জুলাই ঢাকার রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১ম এসোসিয়েশন কাপ টার্গেটবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী) ২০২৬-এ পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি বাংলাদেশ পুলিশ টার্গেটবল ক্লাবকে ২৪-১১ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। নারী বিভাগের ফাইনালে বিজিবি ভাস স্পোর্টিং ক্লাব, ঢাকাকে ১৭-০৫ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরুষ দলের ল্যান্স নায়েক মোঃ মেহেদী হাসান এবং নারী দলের সিপাহী সানজিদা চৌধুরী জেবিন নিজ নিজ ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।

কৃতিত্বপূর্ণ এই অর্জনের জন্য উভয় দলকে আন্তরিক অভিনন্দন।

#BorderGuardBangladesh #BGB #Targetball #AssociationCup2026 #BangladeshSports