তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে চুরি-ডাকাতি ও মা-দকবিরোধী জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের তাড়াশ থানাধীন দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং চুরি, ডাকাতি ও মা-দকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক বিশাল জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার অপরাধ ও মা-দকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি চুরি, ডাকাতি, মা-দকসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল এবং তাড়াশ থানার অফিসার ইনচার্জ। এছাড়াও তাড়াশ থানার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশীগ্রাম এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ সভায় অংশ নেন।
বক্তারা বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু পুলিশের ভূমিকা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা। কোনো অপরাধের ঘটনা বা অপরাধীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে তথ্য দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, মা-দকমুক্ত ও শান্তিপূর্ণ তাড়াশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে জনসচেতনতামূলক বক্তব্য ও বিভিন্ন দিকনির্দেশনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ