তারাকান্দায় টাকা ও স্বর্ণ চু/রি: স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ।
মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় স্বামীর ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুটের একটি চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। যদিও এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ও হয়র-ানিমূলক বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত গৃহবধূ।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৭ বছর পূর্বে তারাকান্দার পূর্ব পাওলী গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে মো. রমজান আলীর (৫২) সঙ্গে হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা গ্রামের মৃত গাজীপুর রহমানের মেয়ে মোছা. আকলিমা খাতুনের (৪০) পারিবারিক আয়োজনে বিয়ে হয়। রমজান আলীর প্রথম স্ত্রী অসুস্থ থাকায় এটি ছিল তাঁর দ্বিতীয় সংসার। এই দম্পতির ঘরে আমির হামজা (১০) ও জুনাঈদ (৮) নামের দুটি ছেলে সন্তান রয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ৮ জুন সকালে রমজান আলী বাড়িতে উপস্থিত না থাকার সুযোগ নেন তাঁর স্ত্রী আকলিমা খাতুন। অভিযোগ রয়েছে, তিনি তাঁর আগের ঘরের সন্তান ও জামাতার প্ররোচনায় ঘর থেকে মূল্যবান সামগ্রী সরিয়ে নেন। রমজান আলীর প্রথম পক্ষের ছোট মেয়ের রুমে রাখা গরু বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণ (যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার টাকা) সহ মোট ৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে বাড়িতে ফিরে খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে রমজান আলী সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেন।
এদিকে নিজের ওপর আনা চুরির সব অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে আকলিমা খাতুন জানান, পারিবারিক কোন্দল ও নানা ধরনের মানসিক নির্-যাতন থেকে বাঁচতে তিনি বাধ্য হয়ে সন্তানদের নিয়ে ঘর ছেড়েছেন। তাঁকে এবং তাঁর স্বজনদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে এই বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় স্বামী রমজান আলী নিরপেক্ষ তদন্ত ও সঠিক বিচার চেয়েছেন। অপরদিকে, গৃহবধূ আকলিমা খাতুনও এই মিথ্যা মামলা থেকে মুক্তি ও সব ধরনের হয়র-ানি বন্ধের জোরালো দাবি জানিয়েছেন।