তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত-্যু
মেরাজ বিন আশকর: তাহিরপুর, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে মানাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত-্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা ওই পর্যটক মানাই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন।
প্রায় তিন ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় পানির নিচ থেকে ওই পর্যটকের মর-দেহ উদ্ধার করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পর্যটন এলাকায় গোসল ও নৌভ্রমণের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।