তাজা খবর
বিজ্ঞাপন

তিন জেলায় ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ

 

 

অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৭০ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করতে যাচ্ছেন। আগামীকাল রোববার (১ নভেম্বর) সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসআরবি-এর মহাপরিচালক আহসান হাবিব পল-াশ।

বিজ্ঞাপন

আত্মসমর্পণকারী ৭০ জনকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক সামাজিক জীবনে পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ সৃষ্টির বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন সময়ে চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আত্মসমর্পণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৯৮ সালে সিরাজগঞ্জে শতাধিক চরমপন্থি আত্মসমর্পণ করেন। পরবর্তী সময়ে ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে সাত জেলার ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতে, নতুন এই উদ্যোগের মাধ্যমে চরমপন্থি তৎপরতা কমানোর পাশাপাশি আত্মসমর্পণকারীদের সামাজিক পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ