দৃষ্টিশক্তি নেই, তবু সিলেটের মৌমির অসামান্য কৃতিত্ব: জিপিএ-৫ লাভ
চোখে আলো জ্বলছে, আলো জ্বলছে তার রেজাল্ট শিটে । সিলেটের মৌমি আক্তার এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে যদিও সিলেট বোর্ডে এসএসসিতে রীতিমত ফলাফল বিপর্যয় ঘটেছে। অর্ধেক শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। তবে এমন বিপর্যয়ের মধ্যেও উল্লেখযোগ্য ব্যতিক্রম মৌমি।অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।সিলেট সরকারি মদন মোহন কলেজের ছাত্রী মৌমি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির মেয়ে। মৌমি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করা গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী।
জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান খবর টিভি কে জানান,মৌমি প্রথম শ্রেণি থেকে আমাদের আবাসিক শিক্ষার্থী। তার এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি জানান, মৌমির পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে তার শ্রুতিলেখক হিসেবে সহযোগিতা করে পল্লব রায়। সে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী।