তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহের পুলিশ সুপারের গৌরীপুর থানা ও আব্দুল মান্নান হ’ত্যা মা’ম’লা’র ঘটনাস্থল পরিদর্শন

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান গতকাল ১৯ জুলাই ২০২৬ খ্রিঃ (রবিবার) গৌরীপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন।

থানায় পৌঁছালে সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান গৌরীপুর থানার অফিসার ইনচার্জ। এরপর থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি থানা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, থানা ও সার্কেল অফিসকে প্রকৃত সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে।

পরে তিনি থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসহ সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পরীক্ষা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

থানা পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় গৌরীপুর থানাধীন ০১ নং মইলাকান্দা ইউনিয়নের ডেংগা এলাকায় যান। সেখানে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কর্তৃক নির্মমভাবে খ-ুন হওয়া আব্দুল মান্নান হত-্যা মামলার ঘটনাস্থলটি তিনি সরজমিনে পরিদর্শন করেন। তিনি ঘটনার তদন্তের অগ্রগতি দেখেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত দায়িত্বে (গৌরীপুর সার্কেল) থাকা অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) জনাব মনতোষ বিশ্বাসসহ থানার কর্মরত সকল স্তরের অফিসার ও পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ